ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের দুই সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ট্রাক চাপায় তাবলীগ জামাতের দুই জন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো এক জন। নিহত ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ মারুফ (৩৮) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)। আহত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল জেলার আল মামুন (৬৫) ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুব উল্যার ছেলে অটোরিকশা চালক বাচ্চু মিয়া (৩০)। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তাবলীগ জামাতের ১২ জন সদস্য উপজেলার চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা হন। তাদের মধ্যে তিন জনকে সকলের আসবাবপত্র নিয়ে একটি অটোরিকশা দিয়ে পাঠানো হয়। এসময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুর পৌঁছে রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৯৪১৮) অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হন ও আহত হন আরো দুই জন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন- দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনায়কবলিত ট্রাক ও অটোরিকশা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে