ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার Logo ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করা চুনারুঘাটে সেই এএসআই প্রত্যাহার Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক

মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২০)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা, ৯৮ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
১১৪ বার পড়া হয়েছে