ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মুুুজিবুল ইসলাম চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অভিযান চালান।

এ সময় সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর যোগে পাচার করার সময় জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আমীর হোসেন এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াছ মিয়া ছেলে সাজিদ মিয়াকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্য ও মনতলা ভ’মির সহকারি তসিলদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
১৭৩ বার পড়া হয়েছে