ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

হবিগঞ্জে দুই হাসপাতাল সিলগালা

হবিগঞ্জ প্রতিনিধি:-

চিকিৎসক, নার্স না থাকা, মানহীন চিকিৎসা সেবাসহ নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জে দুটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতাল দুটি সিলগালা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালানা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু ও সিভিল সার্জন কার্যালয়ের ডা. শরীফ মো. সানজিদ জামান।

অভিযান সূত্রে জানা যায়, শহরের সিনেমা হল রোডের হেলথ কেয়ার হাসপাতাল ও কালিবাড়ী রোডের আল-রাফি হাসপাতাল ১০ শয্যার হলেও নির্ধারিত চিকিৎসক ও নার্স কেউই ছিলেন না। কালার কোডেড বিনও ছিল না। ল্যাবের মান ছিল নিম্ন মানের। অতিরিক্ত টাকা নেওয়া হতো। মানহীন শয্যায় অপারেশন চলতো। ফলে হাসপাতাল দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, ‘‘হাসপাতালগুলো সিলগালা করা হয়েছে। নির্দেশনা প্রতিপালন শেষে যোগ্যতা অর্জন করলে পুনরায় চালুর সুযোগ পাবে।’’

সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শরীফ মো. সানজিদ জামান বলেন, ‘‘বৃহস্পতিবার দুইটি হাসপাতাল বন্ধ করা হয়েছে। জেলায় থাকা অন্যান্য অবৈধ হাসপাতালও বন্ধ করা হবে।’’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে