ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি:-

সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া যুবকের নাম বাদল মিয়া (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পিরগাছা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ফেরার পথে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বাসটি। মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বাদল মিয়া মারা গেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে