ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

আজমিরীগঞ্জে এক অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার

আজমিরীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

আজমিরীগঞ্জে এক অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌর সভাধীন নৌ-টার্মিনালের পরিত্যক্ত টয়লেট থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
জানা যায়,
আজমিরীগঞ্জ পৌরসভাধীন নৌ-টার্মিনাল এলাকায় বেশ কিছুদিন ধরে দূর্গন্ধ বাতাসে ভেসে আসে। এতে আশপাশের লোকজনের মাঝে অস্বস্তি সৃষ্টি হয়। বিষয়টি আশপাশের এলাকায় চাওর হয়। এদিকে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছানের নির্দেশনায় ঘটনাস্থলে ছুঁটে আসে পুুলিশ। পুুলিশ জানায়, পৌরসভার বাঁশমহল সংলগ্ন পরিত্যক্ত টয়লেট ভিতর এক অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৫৮ বছর। গায়ের রং কালো , পড়নে হলুদ রংগের ছাপা প্রিন্টের শাড়ি। মৃতের সমস্ত শরীরে পোকায় আবৃত। লাশ থেকে প্রচুর দুর্গন্ধ নির্গত হচ্ছে। উক্ত লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসা হয়। মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
২৪৩ বার পড়া হয়েছে