ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

ছাত্রজনতার বিক্ষোভে উত্তাল রাজশাহী

রাজশাহী প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে । সকাল থেকে রাজশাহীর ছাত্র-জনতা রাজপথে নেমে আসেন। এরপর এক দফা দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ।

জানা যায়, রোববার বেলা ১১টার সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা । এতে অংশ নেন শিক্ষক ও আইনজীবীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর ভদ্রা মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে অংশ নেন হাজার হাজার মানুষ।

এদিকে রাজশাহীর মোহনপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এসময় ওসির গাড়িতে আগুন দেওয়া হয়। তারা থানার ভেতরে প্রবেশের জন্য গেট ভাঙ্গার চেষ্টা করে।

আর সকাল থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে সেখান থেকে রেলগেট মোড়ে অবস্থান নেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
২৩৫ বার পড়া হয়েছে