ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

দেশের পক্ষে আর ক্রিকেট খেলবেন না সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ এনে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। এই পরিস্থিতিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। সেই শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি।

আর এর মাঝেই অবসর নিয়ে ভেবে ফেলেছেন সাকিব। জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান তিনি। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশের তারকা এই অলরাউন্ডার।

আগামীকাল কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা এই অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলেন, টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরইমাঝে খেলে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে।

অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

তবে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট ছাড়লেও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব। তবে তার আগে, দেশের মাটিতে টেস্টে অবসর বলছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে