ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং

নবীগঞ্জে সাংবাদিক আলীমের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক দিনকাল-এর সাবেক প্রতিনিধি শহীদ সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার ও মুরাদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি,

বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী প্রমুখ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু তালেব, নিজামুল হক চৌধুরী, অঞ্জন রায়, সাগর আহমদ, ইকবাল হোসেন তালুকদার, জুয়েল আহমদ, স্বপন রবি দাস, শিক্ষক ইমন আহমেদ, আলী বাহার, উপজেলা জাতীয় পার্টির নেতা আবু ইউসুফ, নুরুল আমিন প্রমুখ। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক আলীমের কর্মময় জীবন নিয়ে নানা স্মৃতিচারণ করেন। পরে সাংবাদিক আলীমের রূহের মাগফেরাত কামনায় মোনাজত পরিচালনা করা হয়।

উল্লেখ্য- কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সালিস বিচারক মরহুম জানু মিয়া চৌধুরী ও মাতা মরহুম সাহেদুন নেছা চৌধুরী। তিনি নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যোগ দেন।

দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল, স্থানীয় সাপ্তাহিক স্বাধীকার, পরিক্রমাসহ বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সততার সহিত কাজ করেছেন। সাংবাদিক আলীম অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিকতার কারণে একাধিকবার হামলা ও হুমকির শিকার হয়েছেন।

২০০৬ সালে ৭ই নভেম্বর সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের নির্মম হামলায় গুরুতর আহত হন।

পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৬ বছর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে