ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

বানিয়াচংয়ে দুদকের মামলায় তহশীলদার রেজাউল কারাগারে

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তহশীলদার রেজাউল করিম বাদলকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম এই আদেশ দেন। দুদকের পিপি এডভোকেট হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার থাকাকালে মোহাম্মদ রেজাউল করিমকে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দায়ে স্ট্যান্ড রিলিজ করা হয়। এছাড়া তহশিলদার রেজাউল করিমের ঘুষ বাণিজ্যের অভিযোগে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়।

পরে দুদুকের সহকারী পরিচালক শোয়েব আহমেদ আয় বহিভর্‚ত ১ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। পরে দুদুকের আরেক সহকারী পরিচালক এরশাদুল ইসলাম তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন।

এ ব্যাপারে রেজাউল করিম বাদলের বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেন আদালত। গতকাল দুপুরে রেজাউল করিম বাদল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করেন।

আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। দুদুকের পক্ষে ছিলেন এডভোকেট হাবিবুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
১৯১ বার পড়া হয়েছে