ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ভারতে বিমান মহড়ায় অংশ নেবে বাংলাদেশ?

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজস্থানে শুরু হয়েছে সেদেশের প্রথম বড় ধরনের বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-এর দ্বিতীয় পর্ব। গত ২৯ আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জাপানসহ আরও কয়েকটি দেশ এতে অংশগ্রহণ করছে। অংশগ্রহণের কথা ছিল বাংলাদেশেরও।

বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ পণ্যবাহী বিমান ওই মহড়ায় অংশ নেবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে মহড়ায় অংশ নেওয়া থেকে পিছু হটেছে ঢাকা। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া—তরঙ্গ শক্তি—এর দ্বিতীয় পর্বের জন্য নিজেদের সি-১৩০ পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে বাংলাদেশ। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে ঢাকা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ওই প্রতিবেদনে দ্য প্রিন্ট দাবি করেছে, মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও পর্যবেক্ষক হিসাবে তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পাঠাবে বলে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এসব সূত্র জোর দিয়ে বলেছে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না।

সূত্রগুলো দ্য প্রিন্টকে আরও জানিয়েছে, মহড়ায় বাংলাদেশ অংশ না নেওয়ায় এখন শ্রীলঙ্কা দুটি বি-২০০ সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে। যদিও এই মহড়ায় প্রথমে দেশটির বিমান পাঠানোর কথা ছিল না।

ভারতে দুই দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফা হয়েছে গত ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত। তাতে অংশ নেয় বাংলাদেশ বিমানবাহিনী। কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশ আর এই মহড়ায় যোগ দেবে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশের শাসন ক্ষমতায় পালাবদলের কারণে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। তার ওপর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়েও ভারতের দিকে আঙুল উঠেছে। ধারণা করা হচ্ছে, হয়ত উদ্ভুত পরিস্থিতির কারনেই ভারতে বিমান মহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ।

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হওয়া দ্বিতীয় দফার এই মহড়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, জাপানসহ আরও কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে