ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, কারাগারে স্ত্রী Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে

মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৩ দিনে গ্রেফতার ১৬

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৩ দিনে ১৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি।

বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মইনুল আলম আর্টিলারি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির বিজিবি টহলদল সিমান্ত পিলার ১৯৯৬/৩২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদরের কতোয়াকালা গ্রামের বিনব দাসের ছেলে রবি দাস (২৩) তার স্ত্রী সাথী দাস (২১) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের খাচালাং দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজাপুর গ্রামের মৃত হরে কৃষ্ণ সাহার ছেলে সুমন সাহা (২৮)কে আটক করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ দিনে বিজিবি একই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৬ জনকে গ্রেফতার করেন। জনশ্রুতি রয়েছে ৫ আগষ্ট ছাত্র-বিপ্লবের পর ওই এলাকা দিয়ে বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে পালিয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
১৮১ বার পড়া হয়েছে