ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

মোবাইল ফোন ও টাকা নেওয়ার অভিযোগে মাধবপুর থানার দুই পুলিশ প্রত্যাহার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জে মাধবপুরে দোকানে ঢুকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুটে নেওয়ায় অভিযোগে স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, মাধবপুর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম।

গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, উল্লেখিতরা গত বৃহস্পতিবার মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে আলী আহমদ আলতাফের ‘জান্নাত টেলিকম’ থেকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠে ।

তদন্তের প্রাথমিক পর্যায়ে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’ এসআই দ্বীন মোহাম্মদ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে হামলা ও ভাঙচুরের অভিযোগে এক হাজার ৪০০ জনের নামে দায়ের করা মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী আলী আহমদ আলতাফের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তারপরও এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম সেদিন বিকেলে তার দোকানে গিয়ে তল্লাশি করেন এবং সেখান থেকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুটে নেন।

পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় এ ঘটনা আপশের মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে গত শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে দুজনকে মাধবপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, পুলিশের কাছে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসেনি। মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুজনকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
২২৫ বার পড়া হয়েছে