ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের অভিনন্দন Logo হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ Logo হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল Logo ছাত্রলীগ সন্দেহে জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি

মৌলভীবাজারের নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বারাক ও মনু নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা নিখোঁজ ছিল।

সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার বারাক নদী থেকে শিশু আজিজুল ইসলামের (৬) মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে।

এর আগে মনু নদী থেকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মো. রিমন শেখের (১২) মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের ৪৩ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বরাক নদীতে সাঁকু পাড় হতে গিয়ে পড়ে যায় আজিজুল। তখন স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি দলকে খবর দিলে তারা উদ্ধারকাজ চালালে দুপুরের দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আজিজুলের ফুফাতো ভাই জাবেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়া সকালে স্থানীয় এলাকাবাসী কনকপুর ইউনিয়নের মনু নদীর পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। মৃত রিমন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে আসছেন। গত ২২ জুন দুপুরে মনু ব্যারেজে সাঁতার কাটতে নামে রিমন নিখোঁজ হন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, দুই মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
১৪৫ বার পড়া হয়েছে