ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শায়েস্তাগঞ্জে ছাত্রলীগ নেতার এ্যানির হামলায় ছাত্রদল কর্মী আহত

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

শায়েস্তাগঞ্জে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন এ্যানির নেতৃত্বে হামলায় ছাত্রদল কর্মী স্বাধীন মিয়া (২৫) গুরুত্বর আহত হয়েছেন। আহত স্বাধীন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের শাহজাজান মিয়ার ছেলে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় স্বাধীনের উপর হামলা চালালে সে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্বাধীন মিয়া জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেন। এজন্য তাকে একা পেয়ে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন এ্যানিসহ তার লোকেরা হামলা চালায়।

এ হামলায় সে আহত হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে। শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হামলায় শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় আহত হয়।

ওই হামলার ঘটনায় সুবিচারের দাবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয়।

এ মামলার আসামী শায়েস্তাগঞ্জ উপজেলার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন এ্যানি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
১৯০ বার পড়া হয়েছে