ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

সিলেটে এইচএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ৭ শতাধিক

সিলেট প্রতিনিধি

বন্যার কারণে ৯ দিন পিছিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মাধ্যমে সিলেটে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। অধিকাংশ কেন্দ্রে পানি মাড়িয়ে এলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ৭ শতাধিক শিক্ষার্থী।

বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে সিলেটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সিলেটে প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭০ হাজার ৫৭৯ জন, যার মধ্যে উপস্থিত ছিল ৬৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৬, হবিগঞ্জ জেলায় ১৪৬, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১৫৬ জন অনুপস্থিত ছিলেন।

বিভাগে অনুপস্থিতির হার ১ দশমিক শূন্য ২শতাংশ। প্রথম দিনে অনুপস্থিতর সংখ্যা ৭২৩ জন। তবে নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।

সিলেট বিভাগে ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী।

যাদের মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল- ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।

এ চার বিষয়ের পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে