ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হচ্ছে না

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সিলেট শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হচ্ছে না। শুক্রবার (১০ জুলাই) রাতে সিলেট বিভাগের চার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের নিয়ে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, শনিবারের পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা আশ্বস্ত করেছেন সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সে জন্য আপাতত পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীকাল রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকষ্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশ্য সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন দুই জেলায় বন্যার কারণে বিষয়টি নিয়ে বৈঠকে বসে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

বৈঠক শেষে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী সিলেট ভয়েসকে বলেন, বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলো এখনও ভালো রয়েছে। তাই আমরা পরীক্ষা স্থগিত করছি না। তবে সামনে বন্যা পরিস্থিতি অবনতি হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

উল্লেখ্য, টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের হবিগঞ্জ ও মৌলীবাজারে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এ ছাড়াও সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়াচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
৪৭ বার পড়া হয়েছে