ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

সুনামগঞ্জে রাতে বেড়ে দিনে কমছে পানি

সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের নদ নদীতে রাতে পানি বেড়ে দিনে কমতে শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জে যখন সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচে ছিল বৃহষ্পতিবার সন্ধ্যায় সেখানে ১১ সেন্টিমিটার উপরে ছিল।

শুক্রবার সকালে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপরে ছিল। তবে বিকেল ৩টায় পানি আবারও ১৬ সেন্টিমিটার কমেছে। তবে মেঘালয়ের ভারী বর্ষণ ও সুনামগঞ্জের ভারী বর্ষণের কারণেই নদ নদীতে পানি বেড়েছে বলে জানিয়েছে পাউবো।

এদিকে নদ নদীতে পানি বাড়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত ও নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে। জেলা শহরের সাহেববাড়ি ঘাট, বাজার এলাকা, সব্জি বাজার ও লঞ্চঘাট প্লাবিত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বুধবার ও বৃহষ্পতিবার মেঘালয়ে ৩১০ ও ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জেও দুইদিনে ২৬০ ও ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ কারণে পাহাড়ি ঢলে পানি বেড়েছে। রাতে পানি বাড়লেও শুক্রবার দুপুর থেকে পানি কমতে শুরু করেছে।

বিকেল ৩টায় পানি ১৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭.৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তবে এখনো বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপরে আছে। তবে ভারী বর্ষণ থাকবে এবং এতে পানি বাড়তে পারে বলে জানান তিনি। তবে ভারী বর্ষণ ও ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জে স্বল্পকালীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, নদ নদীর পানি বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক আছে। আশ্রয় কেন্দ্র ও ত্রাণ প্রস্তুত আছে। এখনো ২১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ শতাধিক বন্যার্ত লোকজন আছে। তবে নতুন করে কেউ আশ্রয় কেন্দ্রে ওঠেনি জানিয়ে তিনি বলেন, পানি বাড়ার পর দুপুর থেকে কমতে শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
২১৭ বার পড়া হয়েছে