ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং

স্তন ক্যান্সারের অপারেশন হবে হবিগঞ্জ সদর হাসপাতালে

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্তন ক্যান্সারের অপারেশন করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে বিএসএমএমইউ ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের অভিজ্ঞ সার্জনরা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এসে সদর হাসপাতালের সার্জনদের নিয়ে স্তন ক্যান্সারের রোগীদের অপাররেশন করা হবে। যারা অপারেশ করাতে ইচ্ছুক তারা ২০ জানুয়ারির মধ্যে হাসপাতালে নাম লিপিবদ্ধ করতে আহবান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার। ওসমানী মেডিকেল ছাড়া সিলেট বিভাগের জেলা পর্যায়ে হবিগঞ্জ সদর হাসপাতাই প্রথম এই অপারেশনের শুরু হবে।
ডা. আমিনুল হক বলেন, আমরা প্রথমে ব্রেস্ট ক্যান্সার স্কীনিং প্রোগ্রাম চালু করেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লিনিকাল ব্রেস্ট এক্সামিনেশন। যদি কোন রোগীর স্তন ক্যান্সার প্রাথমিক ভাবে ধরা পরে তাহলে তার অপারেশন করা হবে। এটা জরায়ু মুখে ক্যান্সারের ভায়া যেটা সেটা আমাদের কাছে আছে। দুইটা একই প্রোগ্রাম। এতোদিন আমাদের জায়গা সংকোলান থাকার কারণে চালু করা হয়। তিনি জানান, এই প্রোগ্রামের প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নারী ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসার আশরাফুননেচ্ছা আমাদের হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন। তখন তিনি এটা চালুর নির্দেশনা দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এটা চালু করেছি।
তিনি বলেন, সিলেট বিভাগে এমএজি ওসমানি মেডিকেল ছাড়া জেলা পর্যায়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালেই প্রথম এটি চালু হবে। জেলা সদর হাসপাতাল সার্জারি বিভাগের ডা. অনুজ কান্তি দাশ বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ও সিলেটের ডাক্তার আমাদের হবিগঞ্জে আসবেন। তখন ৬ দিন ব্যাপি এই কার্যক্রমটি চলবে। যদি আশানুরুপ রোগী পাওয়া যায় তাহলে আমরা অপারেশের কাজ করবো। আগ্রহী রোগীদের ২০ জানুয়ারির মধ্যে সদর হাসপাতালের ২১৪নং রুমে নাম লিপিবদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৪৩ বার পড়া হয়েছে