ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা

হবিগঞ্জের তোফাজ্জল সোহেল আন্তর্জাতিক সম্মাননা টেরি বেকার পুরস্কার পেলেন

নিজস্ব প্রতিবেদক

পানি ও নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘টেরি বেকার’ পুরস্কার লাভ করেন বাংলাদেশের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও লং আইল্যান্ড সাউন্ডকিপার টেরি বেকারের নামে ২০১৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটারকিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়। এবছর যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড লাভ করেন নর্থ ক্যারোলিনার এস টি জনস রিভারকিপার লিসা রিনামেন ও বাংলাদেশের তোফাজ্জল সোহেল।

২৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে সম্মেলনের শেষ দিন ওয়াটারকিপার এলায়েন্সের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর কাউন্সিল বোর্ডের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ও তোফাজ্জল সোহেল এর মনোনয়নকারী শরীফ জামিল।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াটার অ্যালায়েন্স এর নির্বাহী পরিচালক মার্গ ইয়াগি, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক কার্ল কোপ্লান, মিলওয়াকি রিভারকিপার সেরল নানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩ শ জন ওয়াটারকিপার এর সদস্য।

২০১৪ সাল থেকে ওয়াটারকিপার এলায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১০ বছরের সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা।

পুরস্কার পেয়ে তোফাজ্জল সোহেল বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন এর স্বীকৃতি পেলে ভালো লাগে তবে দায়িত্বও বাড়ায়। আমি এই পুরস্কার পেয়ে আনন্দিত।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে