ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

হবিগঞ্জে আমন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ৩ হাজার ৪৯৯ টন

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের ৯ টি উপজেলায় ৩ হাজার ৪৯৯ টন আমন ধান সংগ্রহের বরাদ্দকৃত লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার জেলার ৯ টি উপজেলা থেকে সম্ভাব্য উৎপাদন (ধানের আকারে) ২৪৯০৭৬ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি বছর জেলা থেকে আমন ধান প্রতি কেজি ৩৩ টাকা করে সরকারি ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার চলতি আমন মৌসুমে হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৪১০ টন, শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ১১৮ টন, লাখাই উপজেলা থেকে ১৯৫ টন, মাধবপুর উপজেলা থেকে ৪৭৯ টন, চুনারুঘাট উপজেলা থেকে ৭২৮ টন, বাহুবল উপজেলা থেকে ৪০২ টন, নবীগঞ্জ উপজেলা থেকে ৫৩৫ টন, বানিয়াচং উপজেলা থেকে ৩৪৫ টন, আজমিরীগঞ্জ উপজেলা থেকে ২৮৭ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এবার রোপা আমন মৌসুমে ৯ উপজেলায় ৮০ হাজার ২শ হেক্টর জমি আবাদের মধ্যে লক্ষ্য মাত্রা ৩ হাজার ৪৯৯ টন বরাদ্দ হয়। এবার সরকার প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৩শ ২০ টাকা নির্ধারণ করেছে। তবে বর্তমান বাজারে ১ হাজার ৫শ টাকা দরে ধান বিক্রি হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
২১৫ বার পড়া হয়েছে