ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আমির হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আমির হোসেন রাজাপুর কাইতগাঁও গ্রামের মৃত নুর আলীর পুত্র। মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেনের মৃত্যু হয়। এর আগে সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর-কাইতগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর-কাইতগাঁও গ্রামের মতি মিয়ার কাছে একই গ্রামের দোকানদার জলিল মিয়ার টাকা পাওনা ছিল। রাতে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে সিলেটে প্রেরণ করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
২০৫ বার পড়া হয়েছে