ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামীর ভাষ্য, ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তার স্ত্রীকে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেকে জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে উপজেলায় সরকারি অনুষ্ঠান ছিল। সেখানে যোগ ‍দিয়ে হবিগঞ্জে রোকন বৈঠক করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা। ঘরের লাইট বন্ধ। লাইট জ্বালিয়ে দেখতে পান, তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে। স্ত্রী খাটের ওপর ছুরিকাঘাত করা অবস্থায় পড়ে আছেন।

এদিকে, খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াস উদ্দীন, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
২০০ বার পড়া হয়েছে