ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বাহুবলে গান বাজানোকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলা, আহত ১৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার বাহুবলে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ইফতারের পর উপজেলার ঘোষপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল হামিদের মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ জেলার সদর উপজেলার গোসাইপুর গ্রামের জুহুর আলীর ছেলে ইমন মিয়ার বিয়ের দিন ধার্য্য ছিল।

বৃহস্পতিবার দিনগত রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজালে পার্শ্ববর্তী গ্রামের একদল স্থানীয় যুবক গান বাজনাতে আপত্তি জানান।
পরদিন শুক্রবার দুপুরে পুনরায় গান বাজালে ওই যুবকরা বিয়ে বাড়িতে হামলা চালায়। এতে বিয়ে বাড়িতে থাকা কনের আত্মীয়-স্বজনসহ ১৫ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় মজনু মিয়া (৪০), জমিলা খাতুন (৭০), মিনারা খাতুন (৫০) ও হাবিবুর রহমানকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

কনের পিতা আব্দুল হামিদ বলেন, “আশপাশের লোকজনকে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরে থাকা কনের স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়।”

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিয়ে বাড়ির পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
২০৮ বার পড়া হয়েছে