ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচী

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

শিক্ষার্থী হতাহত ও দেশব্যাপী পরিকল্পিত ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচী

কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহতের এবং দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে বৃহস্পতিবার (১আগস্ট) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ‘শোকের মাস আগস্ট শুরু হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহত ও দুষ্কৃতিকারীদের দ্বারা নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনা আমাদের ব্যথিত করেছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশে এমন তান্ডব যারা চালিয়েছে আমরা তাদের সুষ্ঠু বিচার দাবী করি’।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীতে উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
২২১ বার পড়া হয়েছে