ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তা স্পষ্ট। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, তারচেয়ে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে পারে এমন প্রশ্নও করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের তিনি খোলাসা করেন।

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গতকাল প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা স্বাগত জানালেও বলেছিলেন, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে। এর প্রেক্ষিতে প্রেস সচিব এ কথা বললেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাসের বেশি সময় দেশে লুকিয়ে ছিলেন। গত ৮ নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে তিনি কলকাতায় পালিয়ে যান।

এ নিয়ে শফিকুল আলম বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন কি না তার সঠিক তথ্য হাতে নাই।

শেখ হাসিনা অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছে, তা খুব একটা ভালো অবস্থায় ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিগত সরকারের দেয়া বাজেট পর্যালোচনা হচ্ছে। সংশোধনী বাজেট নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে বিগত সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধে কাজ করছে সরকার।

শফিকুল আলম আরও বলেন, নবম ও দশম শ্রেণিতে টেক্সট রেশনালাইজেশন করা হবে। ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন থেকে মঞ্জুরি শব্দটি বাদ রাখা হবে। যাতে আরও যুগোপযোগী হয়। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে যুগোপযোগী করা হবে। বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ নিয়ে কাজের পরিকল্পনা আছে সরকারের।

স্কুল ও কলেজপর্যায়ে তথ্যপ্রযুক্তি খুব হালনাগাদ করা হয়নি। এগুলো আরও হালনাগাদ করতে কাজ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, শিক্ষাক্ষেত্রে ঘুষ বাণিজ্যসহ দুর্নীতির বিষয় অনেকাংশে চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি মুক্ত করতে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা কমিশন করা না হলেও অল্প সময়ে শিক্ষা খাতে যেসব ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনা সম্ভব, তেমন কাজ করছে সরকার। শিক্ষাখাতে পরিবর্তন আনতে সরকার সচেষ্ট ও ইতিবাচক। যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে।

ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, ডি-৮ সম্মেলনে যোগ দিতে আজ রাতে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১৪৪ বার পড়া হয়েছে