ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি সেবা চালুর নির্দেশ

শায়েস্তাগঞ্জের বাণী রিপোর্ট

দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় আগামী ৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি প্রযুক্তি নিশ্চিত করার জন্য চার মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কলড্রপ-সংক্রান্ত বিষয়ে এক সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

কলড্রপ-সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও এর আশপাশের এলাকায় কলড্রপের ড্রাইভ টেস্টের যে ফলাফল এসেছে, তা পর্যালোচনা করা হবে। কলড্রপ কমিয়ে সেবার মান উন্নত করতে না পারলে জুলাই থেকে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেটের গতি উন্নত করার কথাও বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহ্মেদ পলক বলেন, এ বছরের অক্টোবর বা নভেম্বরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হতে পারে। সেই অক্টোবরকে টার্গেট করে চার মোবাইল অপারেটরকে চ্যালেঞ্জ দেন। ৩০ অক্টোবরের মধ্যেই এসব এলাকায় ফাইভ-জি নিশ্চিত করতে বলেন।

এ ছাড়া রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, আগারগাঁওয়ের মতো এলাকায় ফাইভ-জি প্রযুক্তির মুঠোফোন ও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার রয়েছে। এসব এলাকাকেও বিবেচনায় নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।সভায় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এবং অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
২১৬ বার পড়া হয়েছে