ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

অজিদের বিশাল ব্যবধানে হারিয়ে লঙ্কানদের নির্মম প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে এসে সেই হারের নির্মম প্রতিশোধ নিয়েছে লঙ্কানরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।

এতে টেস্ট সিরিজের ফলাফলের পুরো বিপরীত, ২-০ ব্যবধানে এবার সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এর আগে প্রথম ওয়ানডেতে অসিদের ৪৯ রানে হারিয়েছিল লঙ্কানরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৮১ রান করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। ওয়ানডেতে অজিদের বিপক্ষে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়ে বড় অবদান রেখেছেন শ্রীলঙ্কার দুই স্পিনার দুনিথ ওয়াল্লাগে (৩৫ রানে ৪ উইকেট) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৩ রানে ৩ উইকেট)। অর্থাৎ দুজন মিলে নিয়েছেন ৭ উইকেট। অসিদের নাস্তানাবুদ করতে তাদের সহায়তা করেছেন ৩ উইকেট (২৩ রানে) শিকার করা পেসার আসিথা ফার্নান্ডো।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ২৯ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। জশ ইংলিস ২২ আর ট্রাভিস হেড করেন ১৮ রান। বাকিদের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুতেই পাথুম নিশাঙ্কাকে (৬) হারালেও খেই হারায়নি শ্রীলঙ্কা। নিশান মাদুশকা আর কুশল মেন্ডিস গড়েন ৯৮ রানের জুটি। মাদুশকার ব্যাট থেকে আসে ৫১ রান। এরপর কামিন্দু মেন্ডিস ফিরে যান ৪ করেই।

তবে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি কুশল মেন্ডিস। ১১৫ বলে ১১ বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি।

শেষদিকে চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ আর জানিথ লিয়ানাগে ২১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে পৌনে তিনশর দুয়ারে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, অ্যারন হার্ডি ও বেন ওয়ারশিউস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
১৪২ বার পড়া হয়েছে