ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ৩ মার্কিন অর্থনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন। সমাজের প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

বাংলাদেশ সময় সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি বলেছে, এই তিন অর্থনীতিবিদের গবেষণা জাতিগুলোর মধ্যে সমৃদ্ধির পার্থক্য বোঝাতে সহায়ক হয়েছে। তারা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন, যা কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রমাণ করেছেন, দুর্বল আইন এবং জনসংখ্যাকে শোষণকারী প্রতিষ্ঠানগুলো উন্নয়ন বা পরিবর্তন সৃষ্টি করতে পারে না। কেন এই ধরনের পরিস্থিতি ঘটে, তা বুঝতে আমাদের সাহায্য করে তাদের গবেষণা।

গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। এ পর্যন্ত মোট ৫৫ জন নোবেল জিতেছেন এই বিভাগে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে গত ৭ অক্টোবর থেকে শুরু হয় চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। এরপর একে একে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এরপর আজ সোমবার ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। এর মধ্যে দিয়ে ২০২৪ সালের নোবেল মৌসুমের সমাপ্ত টানা হল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে