ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

আজমিরীগঞ্জে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য, দফায় দফায় সংঘর্ষে আহত ৫০

আজমিরীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

শনিবার সকালে পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে, শুক্রবার বিকেলেও ওই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছানু মিয়া (৪০), ধনু মিয়া (৫২), মুহিত মিয়া (৬০) ও রেনু মিয়াকে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে অলি মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও নানা বিষয়াধি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত বুছা মিয়ার ছেলে ধনু মিয়ার। এরই জের ধরে শুক্রবার বিকেলে ধনু মিয়ার ছেলে রনি মিয়া তার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তৈয়ব আলীর আরেক ছেলে খলিল মিয়াকে নিয়ে উসকানিমূলক ও আশালীন কথাবার্তা বলে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরই জের ধরে শনিবার সকালে তারা ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ফেসবুকে লাইভ দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৯৪ বার পড়া হয়েছে