ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণান্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ড্রোন ও বোমা হামলা ঠেকাতে ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। যার মূল্য ২১৩.১৩ মিলিয়ন ডলার। শুক্রবার (০৬ সেপ্টেম্বর ) ব্রিটেন সরকার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর গত সপ্তাহে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে মস্কো। এ অবস্থায় রুশ হামলা ঠেকাতে পশ্চিমা বিশ্বের কাছে আরও আকাশ প্রতিরক্ষা দাবি করেছে কিয়েভ।

এ অবস্থায় জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ৫০ দেশের একটি অ্যাড-হক জোটের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, ব্রিটেনের নতুন সরকার ইউক্রেনে দ্রুত সময়ের মধ্যে সামরিক সহায়তা পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পাঠাবে।

হেইলি বলেন, আমাদের নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে যে ক্ষেপণাস্ত্র পাঠাবে হবে তার প্রস্তুতকারক হলো থালেস। এটি ৬ কিলোমিটারের অধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং স্থাল, সাগর এবং আকাশ থেকে এটি নিক্ষেপ করা যাবে।

গত সোমবার রাশিয়া ইউক্রেনে ২০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ৭ জন নিহত এবং বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে