ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ইরানে বিমান বিধ্বস্ত হয়ে বিপ্লবী গার্ডের ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি ছাদবিহীন বিমান (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং হামেদ জান্দাঘি নামের পাইলটকে বহনকারী একটি জাইরোপ্লেন সোমবার আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তান ও বেলুচেস্তানের সিরকানের কাছে বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, দুই আইআরজিসি সদস্য দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় শহীদ হয়েছেন।

উল্লেখ্য, ওই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৯৫ বার পড়া হয়েছে