ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

একসময় আলোচিত অভিনেত্রী ও শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ জ্যোতিকা জ্যোতি এখন কোণঠাসা। বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে একের পর এক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ হারিয়েছেন।

চাকরিচ্যুতির পর থেকেই ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা সংকটে পড়েছেন জ্যোতি। সামাজিক অনুষ্ঠান থেকে বাদ পড়া, সিনেমায় কাজ হারানো এবং বাড়িওয়ালার হাতে একদিনের নোটিশে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার মতো ঘটনা তাকে অসহায় করে তুলেছে।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে জ্যোতি তার বর্তমান পরিস্থিতির কথা জানান। তিনি লেখেন, “এক সিনেমায় কাস্টিং হয়েছিল, পরিচালক গল্প শুনিয়েছিলেন, জানুয়ারির ১ তারিখ থেকে শুটিং। কিন্তু কয়েকদিন পর খবর পেলাম আমার জায়গায় এক বিদেশি অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্বে থাকার কথা ছিল, কিন্তু পরে শুনলাম, সেখানে আমার উপস্থিতিও অনাকাঙ্ক্ষিত। এমনকি পরিচিতজনদের সামাজিক অনুষ্ঠানেও আমার অংশগ্রহণ নিয়ে আপত্তি তোলা হচ্ছে।”

নিজের বাসা থেকে বের করে দেওয়ার বিষয়ে জ্যোতি লেখেন, “এপ্রিল মাসে নতুন বাসায় উঠেছিলাম। বাড়িওয়ালা প্রথমে আশ্বস্ত করেছিলেন আমার কুকুর রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আগস্টে হঠাৎ বাড়িওয়ালা বললেন, আমি যেন বাসা ছেড়ে দিই। একদিনের নোটিশে আমাকে বের করে দেওয়া হয়। আমার দুই মাসের অগ্রিম ভাড়াও ফেরত দেওয়া হয়নি।”

এই প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তির আশা প্রকাশ করে জ্যোতি প্রশ্ন তোলেন, “এগুলো আসলে কী? ঠিক বুঝে উঠতে পারছি না! এসব পোহাতে হবে কতদিন?”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
৩০৫ বার পড়া হয়েছে