ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’

কোপায় ৫ মিনিটের জন্য কত টাকা নেবেন শাকিরা?

বিনোদন ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যেখানে প্রথমবারের মতো কোপা আমেরিকায় প্রথমার্ধের বিরতিতে ‘হাফটাইম শো’ আয়োজন করতে যাচ্ছে। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত। যে কারণে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালে বিরতি থাকবে ২৫ মিনিট দৈর্ঘ্যের।

এবারের কোপা ফাইনালে মঞ্চ মাতাবেন বিশ্বসেরা পপ তারকা শাকিরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার বিরতিতে স্টেজ মাতাবেন তিনি। তবে এখন প্রশ্ন উঠেছে ফাইনালে পারর্ফম করে কলম্বিয়ান এ তারকা কত টাকা নেবেন?

আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের মঞ্চ মাতিয়ে বড় অংক বাগিয়ে নেবেন শাকিরা। জানা গেছে, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করবেন শাকিরা। তার বিনিময়ে তিনি ২ মিলিয়ন মার্কিন ডলার নিবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।

উল্লেখ্য, ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও সঙ্গীত পরিবেশন করেছিলেন শাকিরা, সেই ম্যাচে আলেজান্দ্রো সাবেলার আর্জেন্টিনা ১-০ গোলে জার্মানদের কাছে হেরে হৃদয় ভাঙে। এবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আরেকটি মঞ্চ প্রস্তুত শাকিরার জন্য। যেখানে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
২১৬ বার পড়া হয়েছে