ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’

গুলি কেন করতে হলো, প্রশ্ন চঞ্চল চৌধুরীর

বিনোদন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল দেশ। জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন নিজেদের অধিকার আদায় করতে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটছে সংঘর্ষের ঘটনাও। ঘটেছে হতাহতের ঘটনাও। এই আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার অন্য তারকাদের সঙ্গে যুক্ত হলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

পেশাগত কাজে দেশের বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশে ফিরে হতবাক হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজ গুলো দেখে হতবাক হয়েছি…..হয়েছি শোকাহত!!!! সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিলো না??? গুলি কেন করতে হলো????

তিনি আরো লিখেন, বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না??? যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাংক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত!

সবশেষে অভিনেতা লিখলেন, আমি খুব সাধারণ একজন মানুষ। তরুণ তাঁজা যে প্রাণ গুলো অকালে ঝড়ে গেল,তার দায় কে নেবে????? যে মায়ের বুক খালি হলো, তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে???? হায়রে দুর্ভাগা দেশ!!!!!! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!!!!

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার (১৬ জুলাই) থেকে বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২৪১ বার পড়া হয়েছে