ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

চাকুরীতে কোটা বাতিলের দাবিতে শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে শত শত শিক্ষার্থী মহাসড়কের নতুন ব্রীজ পয়েন্ট অরোধ করে রাখেন। এসময় তারা কোটার বিপক্ষে নানা ধরণের শ্লোগান দেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূর্ভোগে পড়েন যাত্রীরা।

এক পর্যায়ে চুনারুঘাট থানা ও শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের রাস্তা থেকে অবরোধ তুলে নিতে বলে। কিন্ত আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনের কথায় কর্ণপাত না করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে রাস্তায় বসে পড়ে।

এর কিছুক্ষণ পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের উপর উপর হামলা করে। এসময় বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৫ জন শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিমর্লেন্দু চক্রবর্তী বলেন, জনগনের যাতে জানমালের কোন ক্ষতি না হয়। তাদের যেন দূর্ভোগ পোহাতে না হয়। সেই চেষ্টাই আমরা করছি। আন্দোলনকারীরা যদি কোন রকমের ধাংসাত্বক কার্যক্রমে জড়ায় তাহলে পুলিশ কঠোর হবে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্তা নেয়া হবে।

অপরদিকে, মঙ্গলবার সকালে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা কোটার বিপক্ষে নানা ধরনের শ্লোগান দেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২২১ বার পড়া হয়েছে