ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

চুনারুঘাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। আবুল হোসেন উপজেলার ভারত সীমান্তবর্তী চিমটিবিল এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রবিবার রাতে র‌্যাব-৯ -এর সদস্যরা ভারত সীমান্তবর্তী চিমটিবিল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সোমবার ভোরে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম।

স্থানীয়রা জানায়, তার বিরুদ্ধে ৯ জুলাই চুনারুঘাট থানায় একই এলাকার এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে বাঁচতে তিনি নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তার আগেই র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও আবুলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, মাদক, চোরাকারবারির মামলা রয়েছে। আবুল উপজেলার সীমান্ত এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল। তার নামে নিরীহ লোকজনকে মামলা হামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১৮৮ বার পড়া হয়েছে