ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (৪ নভেম্বর) বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন। একই মামলায় তাঁর ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযোগে বলা হয়, অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়াসহ এ আসামিদের বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়।

এ মামলায় বাকি চার আসামি হলেন- সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।

বিচারিক আদালতের রায়ের পর বেগম খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং শরফুদ্দিন আহমেদ খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।

পরবর্তীতে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া, যার শুনানি হবে আগামী ১০ নভেম্বর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১২১ বার পড়া হয়েছে