ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজে তাগিদ-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজ দ্রততম সময়ের মধ্যে শুরু করার জন্য তাগিদ দিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকাল এগারোটায় জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।

এছাড়া লাখাই উপজেলার বামৈ থেকে লাখাই বাজার পর্যন্ত অলওয়েদার সড়ক বাস্তবায়নের প্রকল্পটি দ্রুত একনেকে অনুমোদন ও হবিগঞ্জ পৌরসভার প্রধান সড়কে ড্রেন নির্মাণসহ উন্নয়ন বরাদ্দ প্রদানের জন্য তিনি সভায় কথা বলেন।

এমপি আবু জাহির সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান প্রকৌশলীকে এসব উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন।

স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিককের সভাপতিত্বে সভায় বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, গতকাল বিকেল ৩টায় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেন।

এ সময় হবিগঞ্জ জেলাসহ সারাদেশে লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কথা বলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
২৩১ বার পড়া হয়েছে