ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নতুন মুখ চার নিয়ে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা চলছে পুরোদমে। সোমবার ওয়ানডে ফরম্যাটের প্রেস্টিজিয়াস এই আসরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। সেই তালিকায় যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আর তাতে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া-এনগিডির মতো অভিজ্ঞ পেসাররা। চোটের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নরকিয়া। চ্যাম্পিয়নস ট্রফির দিয়ে দলে ফিরছেন তিনি। ২০২৪ সালের শেষভাগে এসে চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডি। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে প্রোটিয়াদের স্কোয়াডে আছেন ১০ জন। আর চার নতুন মুখ উইয়ান মুল্ডার, টনি দে জর্জি ও রায়ান রিকেলটন। প্রথমবারের মতো প্রোটিয়াদের হয়ে আইসিসি ইভেন্টে খেলবেন তারা।

প্রোটিয়াদের বোলিং বিভাগেটা আলাদা করে নজর কাড়বে এই আসরে। নরকিয়া, এনগিডিদের সাথে রয়েছেন কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। ব্যাটিংয়ে এইডেন মারক্রাম, ফন ডার ডুসেনদের সাথে ঝড় তুলতে আছেন হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা। অলরাউন্ডার আছেন মার্কো ইয়ানসেন ও উইয়ান মাল্ডাররা।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার দলের অভিজ্ঞতাকেই দেখছেন মূল শক্তি হিসেবে, ‘এই স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। এমন টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক কাজে দেবে। তারুণ্য ও অভিজ্ঞতা মিলিয়ে আমাদের স্কোয়াডটা দুর্দান্ত। আমরা ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড থেকে ১০ জনকে নিয়েছি। সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স প্রমাণ করে আমরা অনেকদূর পৌঁছাতে পারব। এই টুর্নামেন্টেও আমাদের এটাই লক্ষ্য।’

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১৭৫ বার পড়া হয়েছে