ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী আলমগীর মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলমগীর মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের আস্তফা মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর মিয়া নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিলেন। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল এবং বিভিন্ন জায়গায় তার অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য পায়নি। তবে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্সসহ উমরপুর এলাকার দিকে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন করে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
২৬৫ বার পড়া হয়েছে