ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জে ব্রীজের নীচে পাকা গাইড ওয়াল পানির চলাচলের পথ বন্ধ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে একটি ব্রীজের নীচে এক পাশে পাকা গাইড ওয়াল দিয়ে মাটি ভরাট করে রাখায় হাওরের পানি নিষ্কাশন হতে পারছে না।
ফলে কৃষকসহ হাওরের আশপাশ গ্রামের লোকজন পানিবন্দি হয়ে থাকার আশঙ্কা দেখা দিয়েছে।
1

গাইড ওয়াল দিয়ে মাটি ভরাট করেছেন কানাইপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ মিয়া। তিনি ওই হাওরে বিভিন্ন মালিকানাধীন কৃষি জমিতে জাল দিয়ে বেড়া দিয়ে মাছ চাষ করছেন এবং পানি আটকানোর জন্যই এমন অবৈধ কাজ করেছেন।

বিগত কয়েক বছর যাবৎ উপজেলার পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ মিয়া স্থানীয় হাওরে বিভিন্ন মালিকের ফসলী জমিতে জাল দিয়ে বেড় দিয়ে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা কামাই করে আসছেন।
অনেক জমির মালিকের অনুমতিও তিনি নেন নি। ক্ষমতার দাপট ও লোভনীয় ব্যবসার কারনে সম্প্রতি তিনি নবীগঞ্জ-বানিয়াচং সড়কের ফায়ার সার্ভিসে যাওয়ার পুর্বে একটি স্থানে পানি নিস্কাশনের জন্য নির্মিত ব্রীজের নিচে এক পাশে গাইড ওয়াল নির্মাণ করে মাটি দিয়ে ভরাট করেন।

এতে ওই হাওরের পানি নিস্কাশন বন্ধ হয়ে পড়ে। ফলে হাওরের কৃষকদের ফসলের ক্ষতির পাশাপাশি অকাল বন্যার আশঙ্কা করছেন হাওরের পার্শ্ববর্তী গ্রামের বসবাসকারী লোকজন।

একজনের স্বার্থের বা লাভের জন্য শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হতে যাচ্ছেন। এছাড়া নবীগঞ্জ-বানিয়াচং সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন চলমান নদী ভরাট করে পাকা ঘর নির্মাণ করেছে মগল মিয়া নামে এক ব্যক্তি।

অপর পাশে জনৈক ব্যক্তি মাটি ভরাট করে নদী পথ বন্ধ করে দেয়ায় পানি নিস্কাশন হচ্ছেনা। এক সময়ে ওই নদী দিয়ে নবীগঞ্জ টু বানিয়াচং নৌকা চলাচল করতো। সম্প্রতি ভুমিখেকোরা ওই নদী মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
১২০ বার পড়া হয়েছে