ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জ চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণে চালক গ্রেপ্তার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-শেরপুর সড়কে চলন্ত বাসে একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করেছে স্থানীয়রা। অভিযুক্ত হেলপার পালিয়ে গেছেন।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে জেলার নবীগঞ্জ আউশকান্দির তিনতালাব পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক চালক সাব্বির মিয়া (২৫) নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির আলীর ছেলে। পালিয়ে যাওয়া হেলপার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
রাতে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিয়া জানান, ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রবিবার সকালে সায়েদাবাদ থেকে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের উদ্দেশ্যে বাসে রওনা দেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও বাসে ঘুমিয়ে পড়ায় তাকে নামিয়ে দেওয়া হয় শেরপুরে।
পরে রাতে বাড়ি ফেরার জন্য মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে ওঠেন তিনি। বাসটি আউশকান্দিতে পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান। এরপর চালক ও হেলপার ওই ছাত্রীকে একা পেয়ে বাসের ভেতরে পালাক্রমে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা বাস থামিয়ে চালককে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
২০৯ বার পড়া হয়েছে