ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জ ৮ দিন পর ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু মানুষের মধ্যে স্বস্তি

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে ৮ দিন পর সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু হয়। তবে মোবাইল ডাটা বন্ধ আছে।
ইন্টারনেট চালু হলেও ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেননা গ্রাহকরা।
কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ৮ দিন ধরে সারাদেশের ন্যায় নবীগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। অন্য দিকে নেট সংযোগ বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে গত তিন দিন ছিল সাধারণ ছুটি। গতকাল বুধবার কারফিউ শিথিলের মধ্যে সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকগুলো কিছু শাখা খোলা রেখে সেবা দেয়া হয়। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেন গ্রাহকরা।
উল্লেখ্য,গত বুধবার থেকে মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার রাত থেকে ওয়াইফাই ইন্টারনেট বন্ধ ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
২০৭ বার পড়া হয়েছে