ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

নীলফামারীতে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে খেলতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ মো. তুহিন (১২) ও মো. সিয়াম (১৪) নামের ২ শিশু শিক্ষার্থী। তারা একে অপরের মামাত ফুফাতো ভাই।

রবিবার (৭ জুলাই) দুপুরে নীলফামারী সদর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের পরিবার।

নিখোঁজ দুই শিশু হলো- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সিয়াম ও জামিয়া ইসলামিয়া দারুল উলম মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মো. তুহিন। সিয়াম সদর উপজেলার টুপামারী ইউনিয়নে সরকারপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে ও একই ইউনিয়নের পুরাতন রেলস্টেশন এলাকার মৃত মাহাবুল ইসলামের ছেলে তুহিন।

নিখোঁজ দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর আড়াই টার পর খেলাধুলার উদ্দেশ্যে তারা বাসা থেকে বের হয়। আজ তিন দিন হয়ে গেলো তাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ নীলফামারীর সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছে না পরিবার।

নিখোঁজ সিয়ামের বাবা মো. হারুন অর রশিদ জানান, ‘নিখোঁজের দুই দিন পার হলেও এখনও তাদের কোনও সন্ধান কোথাও পাচ্ছি না। তারা কী নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও কিছু বুঝতে পারছি না।’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
২২৮ বার পড়া হয়েছে