ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বাহুবলে ছাগল নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে সেচের পাইপে ছাগল বেঁধে রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় আবদুস সাত্তার মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিচাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মৃত্যুর তথ্য জানান।

নিহত আবদুস সাত্তার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আটক রোকেয়া বেগম একই গ্রামের মোহাম্মদ ইয়াদ উল্লাহর স্ত্রী।

এলাকাবাসীর ভাষ্য, বালিচাপাড়া গ্রামের আবদুস সাত্তার মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশী রোকেয়া বেগম একটি ছাগল সেচ যন্ত্রের পাইপে বেঁধে রাখেন। সেচ কাজ বাধাগ্রস্ত হওয়ায় রোকেয়া বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় আবদুস সাত্তারের।

এ সময় পাশের জমিতে কাজ করছিলেন রোকেয়ার স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লাহ ও তার দেবর মো. নুরু উল্লাহ। তারা ঘটনাস্থলে এসে আবদুস সাত্তারের সঙ্গে ঝগড়ায় জড়ান। এক পযায়ে তাদের হামলায় জ্ঞান হারান আবদুস সাত্তার। আশপাশের লোকজন বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আবদুস সত্তারকে মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “ওই ঘটনায় এক নারী‌কে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
২২৬ বার পড়া হয়েছে