ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সুহাইল নিহত, দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

বিমান হামলায় লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সুহেল হুসেইন হুসেইনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। গতকাল সোমবার রাজধানী বৈরুতে এই হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরান ও হিজবুল্লাহর মধ্যে অস্ত্র পরিবহনে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করেছেন সুহেল হুসেইন হুসেইনি। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গত রাতে লেবাননের রাজধানীতে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় অন্তত ১০টি বিমান হামলার ঘটনা ঘটেছে।

এদিকে উত্তর ইসরায়েলে রকেট হামলার সতর্কতা জানিয়ে রাতভর সাইরেন বাজানো হয়। নতুন করে বেশ কয়েকটি শহরকে ‘সংরক্ষিত সামরিক অঞ্চল’ ঘোষণা করা হয়।

এর আগে হিজবুল্লাহ বলেছিল, তাঁরা তেল আবিবের উপকণ্ঠকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, সোমবার শেষের দিকে ১৯০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
১৮১ বার পড়া হয়েছে