ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক

আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে চলবে ট্রেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কোটা সংস্কার আন্দোলন সহিংসতার জেরে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের কারণে গত ১৮ জুলাই দুপুর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
১৪৭ বার পড়া হয়েছে