ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শো রুমের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়রা জানান, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে সময় কাটাচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে বারণ করলে দুপক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মাইকে ঘোষণা দিয়ে ইয়ামাহা শো রুমের সামনে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য দিয়েছেন। তিনি জানান, সংঘর্ষের পর বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে