ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতন, ফেরত এনেছে বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

মাধবপুর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রবিবার (২০ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই কিছু লোক বাংলাদেশি দুই কৃষককে মারধর করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও তাদের মারধর করা হয়। ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।

জানা গেছে, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে রবিবার বিকেল পৌনে ৬টার দিকে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করে। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
২০২ বার পড়া হয়েছে